বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিজয়’৭১ এবং বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুঃস্থদের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প নগরীর ডিসি হিল প্রাঙ্গনে বিকাল তিনটায় বিজয়’৭১ এর সভাপতি সজল কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা: আর. কে. রুবেল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান ভানু রঞ্জন চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে বক্তারা বলেন ১৯৭৫ এর ১৫ই আগস্ট জাতির জন্য একটি কলঙ্কময় দিন। এ দিনে আমরা শুধু জাতির স্থপতিকে স্বপরিবারে হারাইনি, আমরা হারিয়েছি বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম একটি স্বপ্নের বাংলাদেশকে। যে মহান মানুষটি জীবদ্দশায় গরীব মেহনতি দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য একটি স্বাধীন দেশ দিয়েছেন, ঘাতক চক্র জাতির পিতাকে হত্যার মাধ্যমে ইতিহাসকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন। কিন্তু প্রতিটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু মর্যাদার আসনে অধিষ্ঠিত রয়েছেন। তিনি ছিলেন একজন প্রকৃত মানবপ্রেমিক। আজ শোককে শক্তিতে পরিণত করে তার অসমাপ্ত কর্মকান্ডগুলোকে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে তা বাস্তবায়ন করতে হবে আর এটাই হবে মহান নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা ও ভালোবাসা। এ সময় উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্প প্রদান করেন ডা.মুনির আজাদ, ডা.এস কে পাল সুজন, ডা. অপূর্ব ধর, ডা.উজ্জ্বল বিশ্বাস, ডা.বেলাল হোসেন উদয়ন।

এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডা. মুজিবুল হক চৌধুরী, সাংবাদিক মো: আনিসুর রহমান ফরহাদ, দৈনিক যায়যায়কাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও সংগঠনের সম্পাদক মন্ডলী সদস্য মো. শফিকুল ইসলাম, রিপন সিং, মো. জুবাইর, সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।

যায়যায়কাল/১৫আগস্ট২০২২/কেএম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *