মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ফরিদপুর-২ আসনে আ’লীগের শাহাদাব আকবর লাবু চৌধুরী নির্বাচিত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৭২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জয়নুল আবেদীন বকুল মিয়া বট গাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৮৯ ভোট। 

শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

উপনির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রগুলোতে ১ হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণ নির্বাচন ভবন থেকে এই নির্বাচন পর্যবেক্ষণ করেন।

ফরিদপুর-২ আসনটি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। শাহাদাব আকবর লাবু চৌধুরী সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ