শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়পুরায় পারিবারিক কলহের জেরে গৃহবধু খুন, হত্যার অভিযোগে স্বামী পালাতক

খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা: নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রবিবার ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকেরা সবাই পলাতক আছে।

নিহত লাভলী আক্তার (৩০) রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম সুজন মিয়া (৩৫)। তিনি একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।

এলাকাবাসী জানায়,  বিভিন্ন বিষয়ে লাভলী আক্তারের সাথে প্রায়ই ঝগড়া হতো তার শ্বশুর বাড়ির লোকদের। শনিবার দিবাগত রাত ১ টার দিকে কয়েকদফা ঝগড়া হয়ে তাদের। রবিবার ভোরে অবারও ঝগড়ার শব্দ শুনতে পার প্রতিবেশিরা। পরে, সকালে লাভলী আক্তারের শোবার ঘরে গলা ও শরীরে ছুরির আঘাতপ্রাপ্ত অবস্থায় লাভলীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনার পর থেকেই লাভলী আক্তারের স্বামী সুজন মিয়াসহ শ্বশুর বাড়ির সবাই পলাতক রয়েছে এবং পারিবারিকে কলহের জেরেই এই হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে দাবী করছে পুলিশ।

রায়পুরা থানার এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছি। পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটেছে। স্বামী সহ সবাই পলাতক রয়েছে। নিহতের সুরতাল করে মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ