শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মিরসরাই হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ ৪জন মাদক ব্যবসায়ী আটক

মো.শফিকুল ইসলাম, চট্টগ্রাম: র‌্যাব-৭, চট্টগ্রামের অভিযানে মীরসরাই হতে ৩১ কেজি গাঁজা উদ্ধারসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক; মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১১ নভেম্বর ২০২২ ইং তারিখ আনুমানিক ২০:০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মীরশরাই বাজার এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা গাড়ীসহ আসামী ১। মো. মনির  (৪৫), পিতা- আঃ রব, সাং- ডশবা, ২। মো.ইব্রাহিম (২৫), পিতা- আঃ মজিদ, ৩। মো.সুমন (৩০), পিতা- আ. হক, উভয় সাং- জিনিসকড়া, ৪। মো.শফিকুর রহমান (৬২), পিতা- মৃত হাজী মহরম আলী, সাং- বদ্দের খিল, সর্ব থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাদেরকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের দেখানো ও সনাক্তমতে উক্ত প্রাইভেটকারের পিছনে ব্যাকডালার মধ্যে ০২ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৩১ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয় এবং উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৪ লক্ষ ৬৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ