শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নেত্রকোনায় সদর উপজেলা চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ

মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান খান মানিক রোববার দায়িত্বভার গ্রহন করেছেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইউপি চেয়ারম্যানগণ ফুলের তোড়া দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিককে বরন করেন। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম তুহিন মাস্টার, মদনপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ফারাস দীলিপ, মৌগাতি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আবুনি প্রমুখ।

সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, সকলের সহযোগিতায় নেত্রকোনা সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিনত করতে চাই। সেই লক্ষে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ