বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কেন্দুয়ায় নিয়োগ বাণিজ্যের অভিযোগে পরীক্ষা স্থগিত

মেহেদী হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠায় প্রখ্যাত কবি রওশন ইজদানী একাডেমীর কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহায়কসহ ৫ টি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই স্কুলের নিয়োগ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের পছন্দের প্রার্থীদের কাছ থেকে কৌশলে মোটা অঙ্কের টাকা লেনদেনের আজ শনিবার নিয়োগদানের প্রক্রিয়া করেন।

এ ঘটনা অন্যান্য প্রার্থী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে ফাঁস হয়ে যায়। পরে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুল আলম, মো. মাসুদ তালুকদার ও আহসানুল কবীর ওরফে তাহের মাস্টার নিয়োগ বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

এছাড়াও নিয়োগ বাণিজ্যের খবর বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশ পেলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে নিয়োগদান কার্যক্রম স্থগিতের নির্দেশ পেয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির

নিয়োগ কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল জানান, নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠায় আজকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ