বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বায়েজিদ বোস্তামীর ২নং জালালাবাদ ওয়ার্ড কৃষক লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

মো.শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানাধীন ২ নং জালালাবাদ ওয়ার্ড কৃষক লীগের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত করা হয়।

অদ্য ১৬ ডিসেম্বর ২০২২ইং শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বায়েজিদ বোস্তামী থানাধীন ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী কৃষক লীগের সভাপতি মো.সোহাগ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো.আনোয়ার হাফিজ। বিজয় দিবসের অনুষ্ঠানটি বায়েজিদ বোস্তামী মাজার গেইট থেকে বিজয় দিবসের মিছিল নিয়ে, শেরশাহ শহীদ মিনারে গিয়ে, মহান শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে, শেরশাহ গোল চত্তরে মহান বিজয় দিবসের সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হাফিজ বলেন, আজ মহান বিজয় দিবস। বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন। এদিনই অর্জিত হয়েছিল স্বাধীন জাতি হিসেবে ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন। ঐতিহাসিক এই দিনে ভোর থেকেই সারা দেশের লক্ষ-কোটি প্রাণ আনন্দ উৎসবে মেতে উঠেছে।

বায়েজিদ বোস্তামীর ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী কৃষক লীগের সভাপতি মো. সোহাগ মিয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পরিপূর্ণতায় নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের আজকের দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। এর মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিম সূর্যালোকে উদ্ভাসিত হয় পৃথিবীর মানচিত্রে নতুন স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

এতে আরো উপস্থিত ছিলেন, ২ নং জালালাবাদ কৃষক লীগের সহ-সভাপতি নুরুল আলম, সাদ্দাম, মোহাম্মদ আনোয়ার,শাহাবুদ্দিন, রুবেল পাটোয়ারী, কবির হোসেন, মো. হাশেম, মো.বাবু মো. হোসেন, মো. শফি, মো. রানা, মোঃ ইব্রাহিম, মো. সাহেদ, মো. মুরাদ, সুমন ও আবুল প্রমূহ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ