
আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধি: আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন। নিজ নিজ প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উক্ত নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শাহিনুর রহমান পিন্টুর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে আবহাওয়া প্রতিকূলতা উপেক্ষা করে প্রত্যেক বাড়ি বাড়ি প্রচারণা চালিয়ে যাচ্ছেন পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সামিউল আলম নয়ন সরকার।
বাঘা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনিত হয়েছেন , বর্তমান প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান। পিন্টু নৌকা প্রতীক নিশ্চিত হওয়ার পর থেকেই প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাঘা পৌরসভার মোট ওয়ার্ডের সংখ্যা ৯ টি। তার মধ্যে ১,২,৩ নং ওয়ার্ড এলাকায় কর্মী-সমর্থকদের আবহাওয়া প্রতিকূলতা উপেক্ষা করে রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন সাবেক ছাত্রনেতা ও পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সামিউল আলম নয়ন সরকার।
প্রচার প্রচারনার সময় পৌরবাসীদের উদ্দেশ্য করে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নয়ন সরকার বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কাজের বিবেচনা করবে জনগণ। বাঘা পৌর এলাকার জনগন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী যুবনেতা শাহিনুর রহমান পিন্টুকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। দেশ ও দশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৯ ডিসেম্বর পৌরবাসী সারাদিন নৌকা মার্কায় সমর্থন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট-বাঘার উন্নয়নের রুপকার আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি ভাইয়ের তথা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতকে শক্তিশালী করবেন।
এছাড়াও তিনি আরো বলেন, এবার নৌকা প্রতিকের বিরোধিতা করতে বিদ্রোহী প্রার্থী হিসাবে ভোট করছেন সাবেক মেয়র আক্কাস আলী। উনাকে ২০১৭ সালে বাঘা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনিত করলেও তিনি বিজয় লাভ করতে পারেনি। উক্ত নির্বাচনে তিনি ব্যক্তিগত আচরণ ও অনিয়মের কারণে পরাজিত হয়েছিলেন। এ বিষয়ে আপনারা সবাই জানেন। এইবার আর সেই ভুলটি না করে বাঘা পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তরিত করতে শাহিনুর রহমান পিন্টুকে নৌকা মার্কায় ভোটটি দিয়ে সকলের পাশে থাকার সুযোগ করে দিবেন।











