বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

খানসামায় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আব্দুস ছাদেক মাষ্টার স্মৃতি
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে টংগুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টংগুয়া রকেট ক্লাবের সভাপতি মাহমুদ শারাফীর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার (পিপিএম) শাহ্ধসঢ়; ইফতেখার আহমেদ।

জেলা পরিষদ চেয়ারম্যান এপিএস মো. লিওন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সম্মানিত অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বাংলাদেশ প.প. ডেপুটি সেক্রেটারী এ.এস.এম ওবায়দুল্লাহ, র‍্যাব-১ পুলিশ সুপার
রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, ঢাকা চার্টার
একাউট্যান্টস্ধসঢ়; কর্মকর্তা মো. মাহাবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, বিশিষ্ট সমাজসেবক
মো. সাইয়েদ আহম্মেদ সেলিম বুলবুল, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল,
বিশিষ্ট ব্যবসায়ী মো.শরিফুল ইসলাম প্রধান, খানসামা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিকান্দার আলী
কাবুল, বিশিষ্ট সমাজসেবক মোয়াজ্জেম হোসেনসহ রকেট ক্লাবের সদস্যবৃন্দ।

উক্ত খেলায় ট্রাইব্রেকারে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়
রাণীরবন্দর আইডিয়াল ক্লাব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ