
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত চিকিৎসক ডাঃ ওবায়দুর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) আয়োজনে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়৷
ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. এফ জামান ভূইয়ার সভাপতিত্বে ও স্বাচিপ নেতা ডা. ফাইজুর রহমান ফয়েজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু, স্বাচিপ নেতা ডা. ইউসুফ ফকির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ডা. আবু সাঈদ, সাধারণ সম্পাদক ডা. মো. শাহ আলম ছিলেন ও এমআইএস এর সাবেক পরিচালক ডা. মিজানুর রহমান হেলাল।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চিকিৎসকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুমন ভূইয়া, ডা. রানা নরুস শামস, অধ্যাপক ডা. হারুনর রশীদ, বিএমএ’র সিনিয়র সহসভাপতি ডা. সুখেন্দু বিকাশ তালুকদার, সাবেক উপপরিচালক ডা. এমএ মুসা খান, ডা. সাইফ উদ্দিন শুভ্র, ডিসাব এর সভাপতি ডা. এমএ মনসুর, ডা. খোকন দেবনাথ, ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. এবিএম মুসা, গাইনী এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডা. মারিয়া পারভীন সহ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।
উক্ত টুর্নামেন্টের খেলায় ২-১ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজকে হারিয়ে জেলা সদর হাসপাতাল চ্যাম্পিয়ন হয়।
উল্লেখ্য, চিকিৎসক ওবায়দুর রহমানের মা করোনা আক্রান্ত ছিলেন। মায়ের চিকিৎসা করতে গিয়ে তিনি নিজে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। ডাক্তার ওবায়দুর রহমানের কুমিল্লা মেডিকেল কলেজের নেফ্রেলোজী বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি করোনা সময়ে ফ্রন্ট লাইনে থেকে রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়েছেন। অসহায় ও গরীব মানুষকে বিনে পয়সায় চিকিৎসা সেবা দিয়েছেন।











