শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গাঁজা বোঝাই প্রাইভেটকারসহ যুবক গ্রেফতার

রুহুল আমিন, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় জুয়েল রানা (২৩) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের দিঘীর পাড় কাউনিয়ামুড়ি এলাকার (বাঙ্গরা বাজার-বিষ্ণপুর) সড়কে ব্রীজের উপর অভিযান চালিয়ে গাজাঁসহ তাকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
গ্রেফতারকৃত জুয়েল রানা ফরিদপুর জেলার বোয়ালমারি থানার দাতপুর ইউনিয়নের দাতপুর গ্রামের বাবলু মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা বাজার-বিষ্ণপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথের নেতৃত্বে এক দল পুলিশ বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের দিঘীর পাড় কাউনিয়ামুড়ি এলাকার বাঙ্গরা বাজার-বিষ্ণপুর সড়কে ব্রীজের উপর চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এ সময় একজন লোক একটি সাদা রং এর প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য (গাঁজা) বহন করিয়া যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পুলিশ তাকে হাতেনাতে গাঁজা বোঝাই প্রাইভেটকার সহ আটক করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ১৯ (গ)/৪১/৩৮ একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আসামীকে বৃহস্পতিবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ