বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত 

আলমগীর হোসেন হিরু, (চাটখিল) প্রতিনিধি: চাটখিলে  ২০২২ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের মাঝে, পুরস্কার বিতরণ করা হয়েছে।

এই উপলক্ষে (১৬জানুয়ারী) সোমবার সকালে চাটখিল মহিলা কলেজ  প্রাঙ্গনে  এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ  ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির। 

সভায়  বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্ল্যাহ চৌধুরী, চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান লিটন,চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাজিব হোসেন রাজু প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, একটিভ ফাউন্ডেশন চাটখিল সোনাইমুড়ীর শিক্ষার উন্নয়নে কাজ করে আসছে। তিনি বলেন, গত কয়েক বছর যাবত চাটখিলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে একটিভ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করছে। আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, আজকের এই পুরস্কারের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের যে ভাবে মূল্যায়ন করা হয়েছে, আগামীতেও অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের একইভাবে মূল্যায়ন করা হবে। এসএসসি ও দাখিল পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তিনি উপস্থিত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ