বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচবিবিতে ৩ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচবিবি পৌরসভার উদ্যোগে প্রায় ৩ হাজার অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে পৌছে এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। 

পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি উপজেলা নির্বাহি অফিসার বরমান হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক অত্র পৌর এলাকার কাউন্সিলরেরা সহ আরো অনেকেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ