মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

জাহিদ মাহমুদ, মেহেরপুর: মেহেরপুরে আদি বম্বে বেড এন্ড সুইটস কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার(২৫ জানুয়ারী) দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মেহেরপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদি বম্বে ব্রেড এন্ড সুইটসের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মানুষের শরীরের জন্য ক্ষতিকারক রং ও অবৈধভাবে বিএসটিআই এর লোগো এবং ভূয়া লাইসেন্স ব্যবহার করে উৎপাদন করে। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় আদি বম্বে ব্রেড এন্ড সুইটসের মালিক রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মোঃ তরিকুল ইসলাম ও র‌্যাব ১২এর একটি টিম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *