বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে পরিত্যাক্ত ৬৮ রাউন্ড এলএমজি গুলি উদ্ধার

মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কাজলিয়া থেকে পরিত্যাক্ত ৬৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।আজ শুক্রবার দুপুরে ১২ টায় এসব গুলি উদ্ধার করা হয়। জানাযায়, শিবপুর ইউনিয়ন কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন স্কুল ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মানের জন্য বেকো দিয়ে মাটি উত্তোলণ করা হচ্ছিল।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে মাটি উত্তোলণের সময় গুলি গুলো স্থানীয়রা দেখে প্রশাসন কে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গুলি গুলো উদ্ধার করেন।

স্থানীয় এক বাসীন্দারা বলেন, ১৯৭১সালে মুক্তি যুদ্ধের সময় এখানে মুক্তি যোদ্ধাদের আস্তানা ছিল,তারা মনে হয় গুলি গুলো এখানে রেখে গেছেন।

শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোঃ কামাল বলেন,উপজেলা কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণ নির্মাণের জন্য বেকো দিয়ে মাটি উত্তোলণ করার সময় ৬৮ টি রাউন্ড এলএমজি গুলি দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসন কে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে গুলি গুলো উদ্ধার করা হয়।তবে স্থানীয়রা ধারনা করছেন গুলি গুলো যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা রেখে গেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ