বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার-৫ 

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় র‌্যাব-১১ এর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়। চারটি স্টিলের তলোয়ার একটি স্টিলের পাইপ জব্দ করা হয়।  

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শরীফপুর গ্রামের আক্কাস সর্দার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ওরফে রাফি (১৬) একই গ্রামের ইব্রাহিম সর্দার বাড়ির নুর আলমের ছেলে আবুল কাদের বিজয় (১৬), সৈয়দ বেপারি বাড়ির মো.ডালিমের ছেলে মো. ইমন হোসেন (১৬) একলাশপুর গ্রামের ভূঁইয়া বাড়ির জাহিদুল ইসলাম সবুজের ছেলে আরাফাত হোসেন আরিফ, হাজীপুর গ্রামের সেকান্দর মিস্ত্রি বাড়ির মো.হারুনের ছেলে মো.রাসেল (১৫)।  

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের মসজিদ ব্যাপারি বাড়ি সংলগ্ন রাস্তা থেকে র‍্যাব-১১ এর একটি দল তাদের গ্রেফতার করে।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গতকাল রাত ৯টার দিকে র‍্যাব থানায় হস্তান্তর করে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।      

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ