
মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী
কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকরা বড়
ধরনের ভূমিকা রাখতে হবে। শিক্ষকদের প্রচেষ্টার ফলে একজন শিক্ষার্থী স্মার্ট বাংলাদেশ গড়ে
তুলতে অবদান রাখতে পারবে। প্রধানমন্ত্রী কখনো থেমে থাকে না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। সারা
পৃথিবী একসূত্রে গাঁথা। এই পৃথিবীতে কেউ একাকী বাস করতে পারে না। এতে সুবিধাও
আছে আবার অসুবিধাও আছে। বাংলাদেশকে নিয়ে আগামী একশ বছরের চিন্তা করতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র ডিজিটালে সীমাবদ্ধ নয়; স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।
রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলা হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে ্য়ঁড়ঃ;মুক্তিযুদ্ধের
চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়া ও আমাদের করণীয়্য়ঁড়ঃ; অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নিন্দুকেরা মিথ্যা ছড়ায়, গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করে। বেগম জিয়া
লেখাপড়া করে নাই তাই তিনি বলেন পদ্মা সেতু জোড়াতালি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা
ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ
হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ত্রিবন্ধন উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্ধসঢ়;জুরুল হক,
থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবিরসহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ
এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচির আওতায়
২০২২-২০২৩ অর্থবছরে বাস্তবায়িত প্রকল্পের আওতাধীন উপজেলার ১০ শিক্ষার্থীকে বাই সাইকেল
ও প্রাথমিক পযার্য়ে ৬০ জন, মাধ্যমিক পযার্য়ে ৪০ জন, ও কলেজ পযার্য়ে ১০ জন মোট ১১০ জন
শিক্ষার্থীর মাঝে নগদ দুই লক্ষ ৬৪ হাজার শিক্ষাবৃত্তি ও পাঁচজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে গৃহ
বিতরণ করা হয়।
ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় ্য়ঁড়ঃ;মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়া ও আমাদের
করণীয়্য়ঁড়ঃ; অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখছেন এ. এইচ. মাহমুদ আলী এমপি।











