মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে বৈদ্যুতিক ফাঁদে পড়ে যুবক নিহত

আলমগীর হোসেন হিরু, (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিধি: চাটখিলে ধানক্ষেতে ইঁদুরের জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক যুবক নিহত হয়েছে। নিহত মো. তারেক (২০) উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের হাজী বাড়ির অটোরিকশা চালক শামছুল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত আটটার দিকে নিহত তারেক তার বন্ধুদের নিয়ে ঐ ইউনিয়নের সাবেক মেম্বার গনি’র ধানক্ষেতের পার্শ্ব দিয়ে যাওয়ার সময় অন্ধকারে বৈদ্যুতিক ফাঁদে পড়ে। এসময় তার সাথে থাকা বন্ধুদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এবিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ