মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

খুলনায় বিএনপি জামায়াতের সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুবলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াত নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। আন্দোলনের নামে তারা সাধারণ জনগণ ও আইন-শৃঙ্খলাবাহিনী এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা করছে। গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়ন রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসুচী পালন করছে। আর বিএনপি আন্দোলনের নামে আবার আগুন সন্ত্রাস ও জঙ্গীবাদের পায়তারা নিচ্ছে। তাই মনে রাখতে হবে যুদ্ধাপরাধীদের মদদ দাতা, স্বাধীনতা বিরোধী ও দেশ বিরোধী বিএনপি জামায়াত জোট এর ভয়ংকর রূপের কথা। 

তারা সরকারের আধুনিকায়নের সুবিধা ভোগ করছে কিন্তু সরকারের বিরোধীতা এবং দেশের বিরুদ্ধে বাইরে অপপ্রচার করছে। তাই দুর্বার আন্দোলনের মাধ্যমে বিএনপি জামায়াতের এই অপচেষ্টাকে প্রতিহত করে আবারও শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। 

প্রধানবক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জেড এ মাহমুদ ডন প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়। যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ