মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শেরপুরের একজন বরেণ্য ব্যক্তি শিক্ষাগুরু নগেন্দ্র চন্দ্র পাল : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সিনিয়র প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, শিক্ষাগুরু নগেন্দ্র চন্দ্র পাল ছিলেন আদর্শ শিক্ষক, খ্যাতিমান নাট্যকার ও অভিনেতাসহ বহু গুণে গুণান্বিত একজন মানুষ। নানাবিধ প্রতিভার সুষম সম্মেলন ঘটেছে এ ক্ষণজন্মা ব্যক্তিত্বের মধ্যে। ছাত্র-ছাত্রীসহ যারা এ মহান শিক্ষকের সংস্পর্শে এসেছেন, সবাই তার স্নেহ, মমতা ও ভালোবাসায় ধন্য হয়েছে। মোদ্দাকথা, শেরপুরের একজন বরেণ্য ব্যক্তি শিক্ষাগুরু নগেন্দ্র চন্দ্র পাল। আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ ফারুক সম্পাদিত “আলোকের ঝর্ণাধারায় শিক্ষাগুরু নগেন্দ্র চন্দ্র পাল” শীর্ষক স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন।

আলোচনা করেন গ্রন্থটির সম্পাদক সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক , সাবেক সচিব জি. এম. সালেহ উদ্দিন, অধ্যাপিকা খালেদা রায়হান রুবী, শিক্ষাগুরুর পুত্র ব্যাংকার বিশ্বনাথ পাল ও আলোঘর প্রকাশনার স্বত্বাধিকারী মো. সহিদ উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ জে এম সাখাওয়াত হোসেন।

প্রতিমন্ত্রী পরে রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিশ্ববাংলা সংস্কৃতি পরিষদ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্তর্জাতিক গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ