সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

অগ্নিকাণ্ডে অসহায় কৃষকের প্রায় ৮ লক্ষ টাকার গরু পুড়ে ছাই

রুহুল আমিন, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার ৯নং কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, গ্রামের উত্তর পাড়ার মৃত সুবহান মিয়ার ছেলে শহীদ মিয়ার ঘরে ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় শহীদ মিয়ার গোয়ালে থাকা তিনটি গরু সহ একটি মুদি মালের দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে, এতে ওই কৃষক শহীদ মিয়ার আর্থিক ক্ষতির পরিমান প্রায় ৮ লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্ত কৃষক শহিদ মিয়া বলেন রাত তখন প্রায় সাড়ে চারটা হবে বাহির দিকে তাকিয়ে দেখি আমার বসত ঘরের পাশেই গোয়াল ঘরে আগুনের ধোয়া ও শিখা ঝল ঝল করছে,পরে ঘর থেকে বের হয়ে অনেক চেষ্টা করেও গরু গুলো উদ্ধার করাতে পারিনি, আমি কিস্তিতে লোন তুলে গরু গুলো কিনে ছিলাম, আমি এখন নিঃস্ব। আমার বেচে থাকার অবলম্বন সব শেষ, আগুন কি ভাবে লাগছে আমি কিছুই বলতে পারছিনা।

এদিক সেদিক ছুটা ছুটি করে যখন কোন কিছু বুঝে উঠতে পারছিলাম না ঠিক তখনই ভোর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনটি গরু সহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এলাকার জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই ক্ষতি গ্রস্ত পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কুমিল্লা ৩ মুরাদনগর আসনের উন্নয়নের রুপকার আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন ( এফসিএ) মাননীয় এমপি মহোদয় সহ বিত্তবানদের এগি আসার অনুরোধ করেন,

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে কৈজুরী গ্রামের তরুণ সমাজ সেবক গোলাম জিলানী সকালে এসে কৃষক শহীদ মিয়ার হাতে নগদ অর্থ তুলে দিয়ে সহযোগিতা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ