
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: র্যাব-৭, চট্টগ্রামের অভিযানে কক্সবাজার জেলার চকরিয়া এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম প্রকাশ কালা নজরুল বরইতলী এলাকা হতে আটক।
গত ৩১ জুলাই ২০১৫ খ্রিঃ সন্ত্রাসী “বার জইন্না গ্রুপ” এর অন্যতম সন্ত্রাসী নুরুল আমিন এবং তার সহযোগী সন্ত্রাসী নজরুল ইসলাম প্রকাশ কালা নজরুলসহ অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে অবৈধভাবে ভিকটিম শাহিনা আক্তারের বাড়িতে প্রবেশ করে ভিকটিম এবং তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে মারধর গুরুতর জখম এবং শ্লীলতাহানি করে। পরর্বতীতে ভিকটিম শাহিনা আক্তার বাদী হয়ে “বার জইন্না গ্রুপ” প্রধান সন্ত্রাসী নুরুল আমিন এবং নজরুল ইসলাম প্রকাশ কালা নজরুল’কে প্রদান আসামী করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসীদের আসামী করে কক্সবাজার জেলার চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-৩৮ তারিখ ৩১ জুলাই ২০১৫খ্রিঃ
ধারাঃ-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩২৬/৩৫৪/৪২৭/৩৮০/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০।
বর্ণিত মামলাটি রুজু হওয়ার পর থেকে উক্ত মামলার এজাহারনামীয় আসামীরা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। র্যাব-৭, চট্টগ্রাম ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম গত ০৮ মার্চ ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ১০:৩৫ ঘটিকায় উক্ত মামলার এজাহারনামীয় গ্রেফতারী পরোয়ানাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রসাী আসামী জাহিদুল ইসলাম নজরুল (৫৬), পিতা- মৃত উকিল আহমেদ, সাং- উত্তর বরইতলী, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার’কে চকরিয়া থানাধীন বরইতলী এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাথমিক জিজ্ঞসাবাদে গ্রেফতারকৃত আসামী শীর্ষ সন্ত্রসী জাহিদুল ইসলাম নজরুল বর্ণিত মামলার ঘটনায় জড়িত এজাহার নামীয় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।











