
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় জকসিন বাজার এলাকায় আবিরখিল ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।
সদর উপজেলার সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাসেম আহম্মেদ রুপমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, প্রধান বক্তা সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ।
সদর উপজেলার সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রেজাউল করিম রিয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক এডভোকেট শেখ জামাল রিপন, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেহদী হাসান জসিম, মুক্তার শাহ্, মোনায়েম হোসেন, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মাহবুবুর রহমান জনিসহ প্রমুখ।
বক্তরা বলেন, বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। তাঁর নেতৃত্বেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেছে। বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ ডিজিটাল হয়েছে। এখন জনগণ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। এজন্য আগামি সংসদ নির্বাচনে তাঁকে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।











