বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

এশিয়ান হকির সহ-সভাপতি নির্বাচিত হলেন সাঈদ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশনের নির্বাচনে বাংলাদেশের হকির দুই সংগঠক দুটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন।  

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে।

আর উষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার (বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি) এশিয়ান হকি ফেডারেশনে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

২০১৯ সালে হকি ফেডারেশনের নির্বাচনে সাঈদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। এর কয়েক মাস পরেই ক্যাসিনো কান্ডে নাম আসে যুবলীগ নেতা ও আরামবাগের কাউন্সিলর সাঈদের। এরপর থেকেই দেশের বাইরে অবস্থান করছিলেন তিনি। তার অনুপস্থিতিতে হকি ফেডারেশনের নির্বাহী কমিটি যুগ্ম সম্পাদক-১ মো. ইউসুফকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেয়। সাঈদের অবর্তমানে তিনি গত আড়াই বছরের বেশি সময় ফেডারেশন পরিচালনা করেছেন।  

প্রায় তিন বছর পর গত ৩০ জানুয়ারি দেশে ফেরেন সাঈদ। তবে দেশে ফিরলেও প্রকাশ্যে আসছিলেন না। গত ১৪ ফেব্রুয়ারি তাকে প্রকাশ্যে কোনো সভায় আসতে দেখা যায়। সেই সভায় তাকে সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে দেওয়া হয়। সাঈদ পুনরায় ফিরে আসায় দেশের হকি নতুন মোড় নিয়েছে। তার প্যানেলে থাকা কর্মকর্তারা ফের চাঙ্গা হয়েছেন। এবার তিনি দেশের হকি পেরিয়ে পা রাখলেন এশিয়ান হকির অঙ্গনে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ