সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সিলেট সিটি কর্পোরেশনের সাথে শিক্ষা, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ে আগ্রহী ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদক:ঢাকাস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাথে ইন্দোনেশিয়ার সিটি কর্পোরেশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। 
একই সাথে সিলেট সিটির সাথে ব্যবসা, বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় করতে চায় ইন্দোনেশিয়া। 
আজ বুধবার সকাল ১১টায় নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে ঢাকাস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই আগ্রহ ব্যক্ত করেন। 
এসময় সিলেট সিটি কর্পোরেশনও সাংস্কৃতিক বিনিময় ও বাণিজ্য সর্ম্পক উন্নয়নে ইন্দোনেশিয়াকে স্বাগত জানায়। 
বৈঠকে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করার উপর গুরুত্বারোপ করা হয়। 
সিলেট ও ইন্দোনেশিয়ার সিটি কর্পোরেশনের মধ্যে বন্ধুপ্রতীম ও সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক উন্নয়ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানান। 
এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্তকর্তা মো. মতিউর রহমান খান প্রমুখ। 
এদিকে আজ বুধবার ঢাকাস্থ ইন্দোনেশিয়ার দূতাবাসের রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো’র সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইলিয়াছ শরীফের সাথে পুলিশ কমিশনারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও এক মতবিনিময় সভায় মিলিত হন। 
এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে বলে আশা ব্যক্ত করেন।
বিকেলে রাষ্ট্রদূত সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে অপর একটি সভায় মিলিত হন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ