বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

তারকাঁটার (সীমানা) বেড়া ৪ ঘন্টা পর সরিয়ে নিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সেই নূর মিয়া বাইতুল জান্নাহ জামে মসজিদের ভেতর থেকে তারকাঁটার (সীমানা) বেড়া ৪ ঘন্টা পর সরিয়ে নিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ।

বৃহস্প্রতিবার (২২ জুন) বিকেল ৪টার দিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার ও শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলমের উপস্থিতিতে এ তারকাঁটার বেড়া সরানো হয়।

এর-আগে দুপুর ১২টার দিকে জেলা পরিষদের নির্দেশে ওই মসজিদে তারকাঁটার বেড়া দেওয়া হয়।

বিষয়টি সামাজিক যোগাযোগ ব্যবস্থা ফেইসবুকে নিন্দা ও ক্ষোভ সৃষ্টি হলে দ্রুত জেলা পরিষদ কর্তৃপক্ষ সরিয়ে নেয় তারকাঁটার বেড়া।

কিন্তু জেলা পরিষদ বলছে এ তারকাঁটার বেড়া দেওয়ার বিষয়ে তাদের জানা নেই। যারা এ তারকাঁটার বেড়া দিয়ে সমস্যা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার সাংবাদিকদের জানান, কারা মসজিদে ভেতরের একটি অংশে তারকাঁটা লাগিয়েছে। ঘটনাটি খুব দুঃখজনক। আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এখন সমস্যা নাই মুসুল্লিরা স্বাভাবিকভাবে নামাজ আদায় করতে পারবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ