বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ফটো সাংবাদিক আহত আরো দু’জন

মেহেদী হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনায় সড়ক দূর্ঘটনায় দৈনিক আলোর জগত পত্রিকার ফটো সাংবাদিক নিহত ও জেলা প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে শহরের রাজুর বাজার এলাকার হাঁস প্রজনন কেন্দ্রের সামনে এক সড়ক দূর্ঘটনা ঘটেছে দৈনিক আলোর জগত পত্রিকার ফটো সাংবাদিক সাহারা আক্তার নিহত ও জেলা প্রতিনিধি ফেরদৌসী আক্তার গুরুতর আহত হয়েছেন।
নিহত সাহারা ঢাকার ডেমরার পশ্চিমবক্স সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে। আহতরা হলেন- জেলার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২) এবং দশধার এলাকার আবু সেমার ছেলে জনি খান (২২)।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফুল হক বলেন: আজ ভোর পাঁচটার দিকে উল্লেখিত দুই সাংবাদিক একটি ভাড়া মোটরসাইকেল যোগে একটি পিকআপ ভ্যান এর পিছনে পিছনে ঠাকুরাকোনা থেকে নেত্রকোণা আসছিলো। রাজুর বাজারের হাঁস প্রজনন কেন্দ্রের সামনে পৌঁছালে অন্য একটি মোটর সাইকেল তাদের যখন ওভারটেক করতে যায়,ঐ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা পাশে পড়ে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।
আহত দু’জন কে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাহারাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ফেরদৌসী আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছে। মোটরসাইকেল চালক জনিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *