সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে চলনবিল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা 

মো: মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধি

নাটোরে চলনবিল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ফয়েজ উদ্দিন ক্রিড়া কমপ্লেস্ক মাঠে কলম ষ্টাইকারস এবং শেরকোল সুলতানের মধ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কলম ষ্টাইকারস ০১ এবং শেরকোল সুলতান ০২ গোলে জয় লাভ করে। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, সিংড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি  শেখ ওহিদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ডালিম আহম্মেদ ডন, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন,আহবায়ক চলনবিল ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর বাস্তবায়ন কমিটি জান্নাতুল ফেরদৌস, সদস্য সচিব রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য ৩১ শে জুলাই ১৬ টি দল নিয়ে এ চলনবিল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। খেলা শেষে বিজয়ী দল শেরকোল সুলতান এর হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন আজকের খেলার প্রধান অতিথি  আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ