সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পদোন্নতি হওয়ায় বাকপ্রতিবন্ধীদের মিষ্টিমুখ করালেন সাবেক এসপি মাহফুজ্জামান 

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সাবেক পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় দোয়া অনুষ্ঠান ও বাক প্রতিবন্ধীদের মিষ্টিমুখ করানো হয়েছে। শুক্রবার বিকেলে মাহফুজ্জামান আশরাফের ব্যক্তিগত উদ্যোগে লক্ষ্মীপুর শহর  অর্ধশতাধিক বাকপ্রতিবন্ধীদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে প্রত্যেককে মিষ্টিমুখ করানো হয়। এসময় তিনি ভিডিও কলের মাধ্যমে সকলের নিকট দোয়া কামনা করেন এবং সবার প্রতি ভালবাসা স্থাপন করেন।

একই সাথে সকল বাক প্রতিবন্ধীদের জন্য নগদ অর্থ প্রদান করেন আশরাফুজ্জামানের সহধর্মিনী সেলিনা মাহফুজ।

অনুষ্ঠানে দুটি চেয়ার খালি রেখে প্রধান অতিথি হিসেবে এডিশনাল ডিআইজি মাহফুজ্জামান  আশরাফ ও বিশেষ অতিথি হিসেবে সেলিনা মাহফুজের প্রতিচ্ছবি বসানো হয়। 

দুজনের সম্মানে এমন বিরল আয়োজন করেন স্থানীয়রা।

প্রসঙ্গত- মাহফুজ্জামান আশরাফ লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার থাকাকালীন সময়ে মানবতার ঢাল হিসেবে  পরিচিতি লাভ করেন। তিনি জেলাবাসীকে সঠিক পথপ্রদর্শনের চেষ্টা করেছেন। অল্প সময়ে মাঝে মনে গেঁথে নিয়েছেন নিজেকে। তাই তার প্রতি ভালবাসার দৃষ্টান্ত দেখিয়েছেন লক্ষ্মীপুরের মানুষ। আগামী দিন আরো শুভময় হয় এবং সুগম হয় সেই সে প্রত্যাশাই লক্ষ্মীপুরের মানুষের।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ