মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরের বাগাতিপাড়ায়  পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো: মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে ইসরাত(২)নামে এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের গাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইসরাত ওই এলাকার আসাদুল ও সুমাইয়া খাতুন দম্পত্তির মেয়ে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু ইসরাত সকালে বাড়ির পাশেই খেলছিল। কখন বাড়ির পাশের পুকুরে ডুবে যায় কেউ জানেনা। পার্শ্ববর্তী রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় এক পথচারী পুকুরের পানিতে ওই শিশুর মৃতদেহ ভাসতে দেখে চিৎকার দেয়। এসময় পরিবারের লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ