শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাংলাদেশে এখন নির্বাচনী  জোয়ার বইছে : পররাষ্ট্রমন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি বলেছেন,বাংলাদেশে এখন নির্বাচনী  জোয়ার বইছে।
দেশের অবস্থা খুব ভালো,ঘোষিত সময়ে দেশে  সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন হবে।
মন্ত্রী আজ শুক্রবার দুপুরে সিলেটে ওলিকুল শিরোমণি  হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন্তব্য করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামীলীগ ও সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিগত টানা ১৫ বছর দেশের উন্নয়নে অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা, এতে দেশের জনগন বিপুলভাবে আমাদের পাস করাবেন বলে তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা বিদেশীদের ভালো উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত। আর তারা আমাদের ত্যাক্ত করলে জবাব কিভাবে দিতে হয় তা আমাদের জানা আছে।
মন্ত্রী আমেরিকা সরকারকে খুব বাস্তববাদী সরকার উল্লেখ করে বলেন, ১৯৭১ সালে আমেরিকা আমাদের সমর্থন দেয়নি । কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য তারা আমাদেরকে সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দিতে বাধ্য হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ