সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরে অনুষ্ঠিত দেশের ১১টি শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সকল বোর্ড চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে, রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন। সকল শিক্ষাবোর্ডে চলতি বছরে পরীক্ষায় মোট পাস করেছে ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন শিক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ডে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষার পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
সকল বোর্ডে এবার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৬ লাখ ৮৯ হাজার ২৩ জন, উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৯১৯ জন; পাসের হার ৭৬ দশমিক ৭৬; জিপিএ -৫ পেয়েছে ৪৩ হাজার ২৩০ জন।  অংশগ্রহণকারী ছাত্রী ছিল ৬ লাখ ৬৮ হাজার ৮৯২ জন, পাস করেছে ৫ লাখ ৩৮ হাজার ৯৩৩ জন; পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৩৬৫ জন।
৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ এবং যশোর বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ।
গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট শুরু হয়।
এ বছর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে ১১টি  বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।
এদিকে, চলতি বছরে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে প্রশ্নপত্র নিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
 

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতার মামলায় যুবদল নেতাসহ ৩ জন আটক

বঙ্গবন্ধুর সমাধিতে নির্বাচন কমিশনার মো. আলমগীরের শ্রদ্ধা

পাকিস্তান নিজেদের কৌশল দিয়েই অস্ট্রেলিয়ায় প্রাধান্য বিস্তার করতে পারে : বাবর

সাবিরুলকে সভাপতি, লিমনকে মহাসচিব করে পঞ্চদশ বিসিএস ফোরামের নতুন কমিটি

সহজ জয় নিয়ে আর্সেনাল সফরের অনুশীলন সেরে নিল লেন্স

ডা. মিলন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র : রাষ্ট্রপতি

শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস কাল

স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডা. মিলনের আত্মত্যাগ নতুন গতি সঞ্চারিত করেছিল : প্রধানমন্ত্রী

চাঁদপুরে শাশুড়ি ও স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

কেরানীগঞ্জে জরিমানার পরিবর্তে শতাধিক বাইকার পেলেন হেলমেট

ফেনীতে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৩২৭ জন

আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে আন্দোলন তুলে দিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ

জঙ্গি সংগঠন আল্লাহর দলের আঞ্চলিক প্রধানসহ ৫জন গ্রেফতার

আইপিএল থেকে সরে দাঁড়ালেন রুটও

আওয়ামী লীগ তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সেমিনারে অংশ নিতে ভারত সফরে প্রধান বিচারপতি

সব খবর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ