সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাবিরুলকে সভাপতি, লিমনকে মহাসচিব করে পঞ্চদশ বিসিএস ফোরামের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিভিল সার্ভিসের পঞ্চদশ বিসিএস ফোরামের নির্বাচনে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত সচিব ও ঢাকা বিভাগীয় কমিশনার বিসিএস (প্রশাসন) ক্যাডারের মো. সাবিরুল ইসলাম সভাপতি এবং বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. শহীদুর রহমান লিমন মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন। 
এছাড়া বিসিএস (কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট) ক্যাডারের বেলাল হোসাইন চৌধুরীকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়।
রাজধানীর ইস্কাটনের পুলিশ কনভেনশন হলে চলতি মাসের ১৬ তারিখে পঞ্চদশ বিসিএস ফোরামের পুনর্মিলনী অনুষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মো. খোরশিদ আলম পাটওয়ারী, ওয়াই. এম বেলালুর রহমান, ডা. মো. আমিনুর রহমান, ডা. নাজমুল হোসাইন, মো. আরিফুল হক, মো. আশরাফুল হক, নুরুজ্জামান খান, কৃষ্ণপদ রায়, দপ্তর সম্পাদক, মো. হাবিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মো. আবদুল হক, ক্রীড়া সম্পাদক, মো. আখতারুজ্জামান, তথ্য বিষয়ক সম্পাদক, আমিরুল ইসলাম, সামাজিক বিষয়ক সম্পাদক, গাজী ওয়ালিউর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, মো. আবুল বাশার ও মহিলা বিষয়ক সম্পাদক, ডা. আশরাফী আহমেদ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ