বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে কেন্দ্রীয় ব্যাংকের আজকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। বুধবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকরা বয়কট করেন।

অনুষ্ঠান বয়কট করার পর ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাসেম সাংবাদিকদের বলেন, যতক্ষণ না তারা সাংবাদিকদের ওপর থেকে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ততক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্রীয় ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ব্রিফিং কভার করব না। বুধবার বাংলাদেশ ব্যাংক বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও আইএমএফ মিশনের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মিটিংয়ের ফল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ