বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চার জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন (৪৫), শহরের শকুনি এলাকার পান্নু মুনশির ছেলে মুন্না মুনশি (২৩), আলী সরদারের ছেলে জহিরুল সরদার (২২), আসিন মোল্লার ছেলে ধনু মোল্লা (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের সময় ডিসি ব্রিজ এলাকায় এক ইজিবাইক চালক মুঠোফোনে জোরে জোরে কথা বলতে বলছিলেন। এ সময় কলেজ রোড এলাকার ইয়াসিন হোসেন, বাবু, তানভীর হোসেন ও মোঃ সজীব দুটি মোটরসাইকেলে যোগে এসে ওই ইজিবাইক চালককে তার ইজিবাইকটি সরে যেতে বলেন। এ নিয়ে ওই ইজিবাইকে থাকা চালক ও যাত্রী মোঃ জাহিদের সঙ্গে মোটরসাইকেল আরোহী কিশোরদের কথা কাটাকাটি হয়। এর জেরেই কলেজ রোড ও শকুনি এলাকার কিশোর গ্যাং এর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ঘটনাস্থলে থাকা সদর থানা পুলিশের ওসিসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতরা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ