
সালমান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার উলচাপাড়া গ্রামের মো. শাকন মিয়া (১৯) নামে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার বিকাল ৫.৩০ মিনিটে কুরুলিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়া মোঃ শাকন মিয়া একই গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের বারপুকুর পাড়ের এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকন মিয়া গত মঙ্গলবার সকাল ৭ টায় কুরুলিয়া নদীতে নৌকা নিয়ে হাঁস ধরতে নামলে নৌকা উলটে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিদল শাকুন মিয়া কে উদ্ধারে তৎপরতা চালায়। সারাদিন অনেক খোঁজাখুঁজি করেও কোন হদিস পাওয়া যায়নি শাকুন মিয়ার। পরে ডুবুরিদল অভিযান স্থগিত ঘোষণা করে। পরের দিন বিকাল ৫.৩০ মিনিটে স্থানীয় এলাকাবাসী শাকনের লাশ নদীতে বাসতে দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে।











