মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ফরিদপুরে প্রার্থীকে এমপির হুমকি, আটকাতে পারেনি জয়

মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর : ফরিদপুর সদরপুর উপজেলায় পরিষদের নির্বাচনে বিজয়ী হয়েছেন শহিদুল ইসলাম বাবুল। তিনি আনারস প্রতীকে ৪০ হাজার ৩৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী শফিকুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫০৮ ভোট।

বুধবার রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬৮টি কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা।

নির্বাচন শুরু থেকেই মোটরসাইকেল প্রতীক কাজী শফিকুর রহমানের সমর্থক ফরিদপুর ৪ আসনের সাংসদ সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরী চ্যালেঞ্জ ছুড়ে দেয় আনারস প্রতীক শহিদুল ইসলাম বাবুলের উপর।হুমকি ধামকী,সহ নানা ধরনের চাপের মুখে পড়ে এক পর্যায়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন নির্বাচনীয় প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুল।তবে জনগনের চাপে ও ভালবাসায় নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করে তিনি পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করেন।

এমপির এই কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন বাবুল। নির্বাচনীয় আচরণ বৃদ্ধি লঙ্ঘন করার অপরাধে এমপি নিক্সন চৌধুরীকে শোকজ করা হয়।
এ দিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফের বিরুদ্ধে নানা ধরেনে অশ্লীল, রুচিহীন, মিথ্যা, বানোয়াট কথা মিডিয়া সহ বিভিন্ন জায়গায় প্রচার করেন এই সাংসদ সদস্য। তার ভিক্তিতে জেলা আওয়ামী লীগ সংগঠনটি তীব্র প্রতিবাদ ও নিন্দা, ধিক্কার জানিয়ে ঢাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য নোটিশ প্রেরণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ