বুধবার, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এক অটোরিকশায় ২২ শিক্ষার্থী

এস রহমান সজীব, জয়পুরহাট : জয়পুরহাটে কালাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণে কোমলমতি শিক্ষার্থীদের ব্যাটারিচালিত অটোরিকশার ভিতরে ও ছাদে করে ঝুঁকিপূর্ণভাবে চড়িয়ে নিয়ে গেলেন শিক্ষকরা। বুধবার দুপুরে জয়পুরহাট- বগুড়া মহাসড়কে দেখা যায় একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের।

জানা গেছে, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সারা দেশের ন্যায় জয়পুরহাটে কালাইয়ে ইউনিয়ন ভিত্তিক খেলা বুধবার থেকে শুরু হয়েছে। উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের মোট ৫ টি সরকারি স্কুলের খেলা শুরু হয় হয় কালাই পৌরসভার ডিগ্রী কলেজ মাঠে। সেখানে একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে প্রথম ধাপে খেলা হয় একই ইউনিয়নের বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে। খেলায় একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদেরকে ১ (এক) শূন্য গোলে পরাজিত করে। অন্যদিকে মেয়েরাও একই বিদ্যালয়ের ছাত্রীদেরকে ৪ (চার) শূন্য গোলে পরাজিত করে। ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণে খেলা শেষে ব্যাটারি চালিত ইজিবাইকের গাড়ির ভিতরে এবং ছাদে করে ঝুঁকিপূর্ণ ৎভাবে প্রায় ২০ জন কোমলমতি শিক্ষার্থীরা বিজয় উল্লাস করে মুখে শ্লোগান এবং দুই হাতে করতালি দেওয়া অবস্থায় নিয়ে গেলেন শিক্ষকরা।

ব্যাটারিচালিত ইজিবাইকের গাড়ির ড্রাইভার রেজাউল ইসলাম জানান, ওই স্কুলের শিক্ষকরা তার ইজিবাইক ২শ টাকা ভাড়া করে বিদ্যালয়ে পৌছে দিতে বলেন। একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতা রানী জানান, দ্বিতীয় রাউন্ডের খেলায় ব্যাস্ত থাকায় শিক্ষার্থীরা নিজ উদ্দেশে রওনা দেয়।

কালাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এমন ঘটনা যেন না আর না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ