মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লালপুরে গলায় ওড়না পেচিয়ে যুবকের মৃত্যু

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের লালপুরে গলা ফাঁস দিয়ে শামীম আহমেদ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শামীম আহমেদ একই এলাকার মৃত ভট্ট মন্ডল ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শামীম দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ আজ দুপুরে তার নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখে পরিবারের লোকজন। সেখান থেকে উদ্ধার করে তাকে মৃত দেখতে পাই।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ