শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কালকিনিতে শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

রকিবুজ্জামান, মাদারীপুর : ‘শিশুবান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এই প্রতিপাদ্যে মাদারীপুরের কালকিনিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় কালকিনি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বদিউজ্জামান।

এছাড়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবুল কালাম, ইন্সট্রাক্টর ইউআরসি মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান, সহকারী শিক্ষা অফিসার সুভাষ চৌধুরীসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ