বৃহস্পতিবার, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চলন্ত ট্রাক থেকে ধাক্কা, না ফেরার দেশে লিচু ব্যবসায়ী

সেলিম খান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া থেকে অজ্ঞাত পরিচয়ে এক লিচু ব্যবসায়ীর (৬৫) মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার রাতে ঢাকা-পাবনা মহাসড়কের বোয়ালিয়া-পূর্ব দেলুয়ার মাঝামাঝি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পু‌লিশ হেলাল শেখ নামে অপর এক লিচু ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে।

বুধবার সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।

তিনি জানান, তাদেরকে চলন্ত ট্রাক থেকে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আহত ব্যবসায়ী হেলাল শেখকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি গ্রামে।

আহত হেলাল শেখের প্রসঙ্গে ওসি আসিফ মোহাম্মদ আরও জানান, ঈশ্বরদী থেকে ট্রাকে করে লিচু নিয়ে সিরাজগঞ্জে আসছিলেন দুই লিচু ব্যবসায়ী। মাঝপথে আরও দুই সহযোগী ব্যক্তিকে ট্রাকে তোলেন চালক ও হেলপার। পরে হেলপার এবং ওই দুই ব্যক্তি মিলে তাদের হাত-পা বেঁধে ট্রাক থেকে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকেন। একপর্যায়ে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় তাদের ফেলে দিয়ে লিচু নিয়ে পালিয়ে যায়। এতে এক লিচু ব্যাবসায়ী আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং অপর একজন আহত হয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, ইতিমধ্যে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মডেল থানার (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ