বৃহস্পতিবার, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শখের বাইক চালানো হলো না আসিফের

পারভেজ আলম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেল কেনার এক দিন পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আসিফ নামের এক যুবক (২২)।

বুধবার দুপুরে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ার লিংকন মিয়ার ছেলে। পারিবারিকভাবে দুই ভাই ও এক বোনের মধ্যে আসিফ সবার বড়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত এক মাস আগে সৌদিআরব থেকে ছুটিতে দেশে এসেছে আসিফ। দেশে আসার পর থেকেই মোটরসাইকেল কিনতে চাই আসিফ। তার বাবা-মা অজানা আতঙ্কে মোটরসাইকেল কিনতে তাকে বারণ করে। কিন্তু কোনো নিষেধ না শোনে মোটরসাইকেল কিনে দেয়ার একের পর এক বায়না ধরে আসিফ। একপর্যায়ে আসিফ মনোক্ষুদ্ধ হয়ে পরিবারের লোকজনের সাথে খাওয়া-দাওয়া করা থেকে বিরত থাকে বেশ কয়েকদিন। অস্বাভাবিক আচরনের পাশাপাশি বাড়ির বাইরে একাকি রাত্রি যাপন করে বেশ কয়েকদিন। পরিস্থিতি বিবেচনায় ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে প্রায় এক মাস পর মঙ্গলবার (৪ জুন) আদরের বড় সন্তানকে মোটরসাইকেল কিনে দেন তার বাবা-মা।

মোটর সাইকেল কিনে দেয়ার এক দিন পর বুধবার দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বাড়ি থেকে বের হয় আসিফ। দুপুরের দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আসিফ গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে সেখানে সে মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ