মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নান্দাইলে এবার অটোচালক খুন

শফিউল জুয়েল, নান্দাইল(ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে বিগত কয়েক মাসে খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এরই মাঝে শনিবার উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে আবুল কাশেম (৪০) নামের এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার এ ঘটনা ঘটে।

জানা গেছে, চরশ্রীরামপুর গ্রামের হযরত আলীর ছেলে রবি মিয়ার সাথে প্রতিবেশি আবুল কাশেমের পাওনা টাকা ও জমি সংক্রান্ত বিরোধ প্রায় এক বছর ধরে চলে আসছিলো। দফায় দফায় শালিসে গ্রহণ করা সিদ্ধান্ত মেনে নেয়নি রবি মিয়া। তার কাছে আবুল কাশেম পাওনা ১ লাখ ৮০ হাজার টাকা চাইতে গেলে বেশ কয়েকবার হুমকি ধামকি দেয়। শনিবার দুপুরে আবুল কাশেমের স্ত্রী জোস্না বেগম রবির কাছে টাকা চায়।

আবারও পাওনা টাকা চাওয়ায় উত্তেজিত হয়ে রবির লোকজন আবুল কাশেমের বাড়িতে গিয়ে তার স্ত্রী জোস্না ও মেয়ে শিল্পীকে মারধর করে। এ সময় বাড়ির লোকজন কাশেমকে খবর পাঠালে তিনি এসে বাধা দেওয়ার সময় তার ওপরেও হামলা করে রবি মিয়ার লোকজন। হামলায় গুরুতর আহত অবস্থায় জোৎস্না, শিল্পী ও আবুল কাশেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আবুল কাশেমের অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মো. মাজেদুর রহমান জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সুরুজ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, বিগত কয়েকমাসে নান্দাইলে হত্যাকান্ডের ঘটনা নিয়মিত অপরাধে পরিণত হয়েছে। প্রায় প্রতিমাসেই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। আইনশৃঙ্খলার এমন অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন সুশীলগণ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *