মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

হিলিতে আমন ধানের বীজ ও সার বিতরণ

কৌশিক চৌধুরী, হিলি : দিনাজপুরের হিলিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে ১০৩০ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলামসহ আরো অনেকে।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, উপজেলার ১ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়াও ৩০ জন কৃষককে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিওপি ও ২০ কেজি এমওপি সার দেওয়া হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *