সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে প্রবাসীর কাছে চাঁদা দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নে প্রবাসী আবুল বাসারের কাছে চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এছাড়া প্রবাসীর নির্মানাধীন কাজে বাঁধা প্রদানের অভিযোগও তার বিরুদ্ধে।


মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন প্রবাসী আবুল বাসার। তিনি চরশাহী ইউনিয়নের বসুরহাট নুরুল ইসলাম হাজী বাড়ীর মৃত হাফিজ উল্যার ছেলে ও সৌদি আরব প্রবাসী।

অভিযুক্ত ইসমাইল হোসেন দিঘলী ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের সামছুদ্দিনের ছেলে। তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।

জানা যায়, চর শাহী ইউনিয়নের বসুর হাট বাজার সংলগ্নে এলাকায় প্রবাসী মো: আবুল বাসার ২০১৫ সালে ইকবাল হোসেন এর কাছ থেকে ২৩ শতক জমি খরিদ করেন। সে জমিতে সম্প্রতি বালু দিয়ে ভরাট করছেন এবং ডিজিটাল সার্ভে ও সয়েল টেস্ট করেন।

আবুল বাসার অভিযোগ করে বলেন, আমি ক্রয়কৃত জমিতে বালু ভরাট চলছে। আজ সকালে ইসমাইল হোসেন এসে আমার কাছে ১০লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় বিভিন্ন ধরনের হুমকি দমকি প্রদান করে সে। একপর্যায়ে সার ব্যবসায়ী আবুল কালাম, বরকত উল্যা, ফল ব্যবসায়ী মাসুদ, চা দোকানদার মমিন উল্যা সহ বাজারের প্রায় শতাধিক লোকজনের সামনে আমাকে মারধর করার চেষ্টা করে। এ ঘটনায় আমি প্রশাসনের কাছে বিচার কামনা করি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসমাইল হোসেন বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আবুল বাসার আমার জমি দখল করছে, তার কাছে জমির কাগজপত্র চাইলে সে আমার উপর ক্ষিপ্ত হয়েছে উঠে। পরে হট্টগোলে এলাকাবাসী জড়ো হয়। আমি তার কাছে কোন চাঁদা দাবি করি নি।

চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু বলেন, বিষয়টি কেউ আমাকে জানায় নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবো।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা বলেন, আবুল বাসার বিষয়টি আমাকে জানিয়েছে। আমি সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের জন্য বলেছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *