সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাসেলস ভাইপার ভেবে ২৯টি বাচ্চাসহ সাপ হত্যা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী : নীলফামারীর জলঢাকায় রাসেলস ভাইপার ভেবে অন্য প্রজাতির ২৯টি বাচ্চাসহি একটি সাপকে মেরে ফেলে স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের আলসিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মেরে ফেলা সাপটি সাইবোল্ডের পাইন্না বলে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে কয়েকজন যুবক তিস্তা নদীতে গোসল করতে গিয়ে একটি সাপ দেখতে পান। পরে তারা আশপাশের লোকজনকে খবর দেন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে বিষধর রাসেলস ভাইপার ভেবে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এ সময় সাপটির পেট থেকে ২৯টি বাচ্চা বের হলে বাচ্চাগুলোও মেরে ফেলেন তারা।

কৈমারী ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা বিষধর রাসেলস ভাইপার সাপ ভেবে এটিকে মেরে ফেলেছে। সাপটির পেটে ২৯টি বাচ্চা ছিল সেগুলোকেও মেরে ফেলেছে।

রংপুর বন বিভাগের কর্মকর্তা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বলেন, জলঢাকায় স্থানীয়রা বাচ্চাসহ যে সাপটি মেরেছেন সেটি রাসেলস ভাইপার নয়, এটি সাইবোল্ডের পাইন্না সাপ। এটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য ক্ষতিকর নয়। মেরে ফেলা সাপটির সঙ্গে রাসেলস ভাইপারের কোনো সাদৃশ্য নেই। তিনি বলেন, এই এলাকায় এখনো রাসেলস ভাইপারের ট্রেস পাওয়া যায়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *