বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে সার ও বীজ বিতরণ

মো. হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। উপজেলার ৮টি ইউনিয়নে কৃষিরা বীজ সংগ্রহ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে আমন মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতারণ করেন।

১৭০০ জন কৃষক কৃষি অফিস থেকে ডি এ বি ১০ কেজি, এম ও পি ১০ কেজি ৫ কেজি ধানের বীজ সংগ্রহ করেন। ভোটমারী ১৮৫,মদাতী ১৯৫, তুষভান্ডা ২৬০, দলগ্রাম ১৯৬, চন্দ্রপুর ১৯৫, গোড়ল ১৯৫, চলবলা ২৪৫, কাকিনা ইউনিয়নে ২৩০ জন কৃষক।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, বলেন ভালো বীজে ভালো ফলন হয়। এবং রোগ বালাই কম হয়।ভালো জায়গাতে বীজ বপন করেন।অনুকূল আবহাওয়া থাকলে এবং নিবিড় পরিচর্যাসহ যথা সময়ে জমিতে সার কীটনাশক দিলে এবার লক্ষমাত্রা পূরণ হবে বলে আশা করছি।

বীজ সংগ্রহকারী কৃষকদের তিনি বলেন, গত বছর অফিসের বীজ নিয়ে যে ফলন হয়েছে এবার অনুকূল আবহাওয়া থাকলে এবারও ভালো ফলনের আশা করছি। তাই সকল কৃষক ভাইদের বলি সবাই ভালো বীজ দিয়ে কৃষি আবাদ করবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ