মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জয়পুরহাটে নারীসহ ৪ মাদক পাচারকারী আটক

এস রহমান সজীব, জয়পুরহাট : জয়পুরহাটে নারীসহ ৪ মাদক পাচারকারী আটক করেছে ১৪ বিজিবি সদস্যরা। বুধবার বিকালে জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকা তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শাফায়াত জামিল।

আটক মাদক পাচারকারী ছোট মানিক গ্রামের মনির মোল্লা (৩৪) ও তার স্ত্রী শবনম মুস্তারী (২৮), মুন্না মোল্লা (২৮) ও তার স্ত্রী শারমিন আক্তার।

ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো. শাফায়াত জামিল জানান, আটক আপন দুই ভাই ও তাদের স্ত্রী মিলে দীর্ঘদিন যাবৎ পাঁচবিবির বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করে নিজ বাড়িতে খুচরা ও পাইকারি বিক্রি করতেন। এমন তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেনসিডিল, নগদ তিন লাখ ৩০ হাজার টাকা, ৭ টি মোবাইল ফোন ও পাসপোর্টসহ তাদের আটক করা হয়।

ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় আটককৃতরা মাদকের গডফাদার হিসেবে কাজ করছে। সীমান্তে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ