শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাগেরহাটে বিচারকের আগমনে জনগণের উচ্ছ্বাস

রুহুল আমিন বাবু, বাগেরহাট : বাগেরহাটের মোংলা থানার বুড়ির ডাঙ্গা ইউনিয়ন পরিষদে জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম এর আগমন উপলক্ষে জনগণের মধ্যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস দেখা দেয়।

বৃহস্পতিবার দুপুর বারটায় পুলিশ প্রহরায় বিচারক সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিমকে বহনকারী গাড়ি ইউনিয়ন পরিষদে প্রবেশ করা মাত্রই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস অন্যান্য ইউপি সদস্যসহ উপস্থিত ইউনিয়নবাসী আনন্দঘন পরিবেশে তাকে বরণ করে নেয়।

বিচারককে খুব কাছ থেকে দেখতে পেরে এবং কথা বলতে পেরে সবাই খুব খুশি। সরকারি খরচে আইনগত সহায়তায় জেলা লিগ্যাল এইড এর কার্যক্রম সম্পর্কে খোলামেলা পরিবেশে উপস্থিত সকলকে জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম অবহিত করেন।

এ সময়ে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বুড়ির ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় সংকর বিশ্বাস, সচিব অপূর্ব হালদার,দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন জেলা প্রতিনিধি রুহুল আমিন বাবু, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম বাবু, ইউপি সদস্য প্রকাশ চন্দ্র বিশ্বাস, নুরু ইসলাম সরর্দার, আজাহারুল ইসলাম, সংরক্ষিত আসনের রাজিয়া খাতুন ও দিবাকর মন্ডল প্রমুখ।

পরে দিগরাজ বুড়ির ডাঙ্গা মৌজায় নালিশি জমিতে সরেজমিনে জমির সীমানা পরিমাপ পরিদর্শন করেন সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম। জমি পরিমাপের সময় বিচারকের আগমনে এখানেও শত শত লোক জড়ো হয় তাকে এক নজর দেখতে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ