
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় ১০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ।
শুক্রবার বিকেলে ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায়ের নেতৃত্বে এসআই উৎপল ও সঙ্গীয় ফোর্সসহ ডিমলা অফিসার্স ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট শিবমন্দির পাড়া এলাকার সুশীল চন্দ্র দাস এর পুত্র টুটুল চন্দ্র দাস।
এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় সংবাদকর্মীকে বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।











